
পাসপোর্ট চেয়ে গ্রেপ্তারের পথ সহজ করে দিয়েছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনা তাকে গ্রেপ্তারের পথ সহজ করে দিয়েছেন বলে মনে করছেন সাবেক অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার মতে, ক্ষমতাচ্যুত সাবেক এ প্রধানমন্ত্রী পাসপোর্ট চেয়ে আবেদন করার অর্থ বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার মত পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি।
ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সোমবার দুপুরে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল এসব মন্তব্য করেন।
‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে ওই স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, “বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মত পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗