
কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, কামালের বিরুদ্ধে মামলার নির্দেশ
মৌলভীবাজারের কুলাউড়ায় রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভাটেরা রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভাটেরা রাবার বাগানের ভেতরে ঘাঘরাছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল উদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে রাবার বাগানের ঘাঘরাছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। উত্তোলিত বালু ইসলামনগর সরকারি ঘরের পাশের পানির ট্যাংকির কাছে লুকিয়ে রাখা হয়েছিলো। সোমবার বিকেলে অভিযান চালিয়ে এসব স্থান থেকে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
