
শ্রমিকদের জন্য বিশেষায়িত ৬টি হাসপাতাল নির্মাণ হবে
নিউজ ডেস্ক: শ্রমিকদের ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। ঢাকার আশুলিয়া ও সাভার, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে শিল্পাঞ্চলে এসব হাসপাতাল নির্মিত হবে। ১০০ শয্যার হাসপাতালগুলোতে শুধুমাত্র শ্রমিকরা সেবা পাবেন। সোমবার সংসদের বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সোমবার মাগরিবের নামাজের বিরতির পর নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য বক্তৃতা করেন। এই পর্যায়ে দাঁড়ান বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান বিশ্বাস শিমুল। তিনি বলেন, প্রান্তিক শ্রমিকরা স্বাস্থ্যসেবা বঞ্চিত। তাদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে কিনা। প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান শামসুর রহমান বিশ্বাস।
সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর হয় মঙ্গলবারে। সেদিন তিনি সংসদে থাকবেন না, বিদেশ সফরে থাকায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
