
সামাজিক বনায়নের গাছ পাচারের সময় নছিমন জব্দ পেকুয়ায়
কক্সবাজারের পেকুয়ায় সামাজিক বনায়নের গাছ পাচারের সময় নছিমনসহ কাঠ জব্দ করেছে বনবিভাগ। সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টার দিকে বারবাকিয়া রেঞ্জের পহরচাঁন্দা বন বিটের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব গাছভর্তি নছিমন গাড়ি জব্দ করেন। বনবিট কর্মকর্তা সরোয়ার সাঈদি বলেন, সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রির সময় নছিমন গাড়িসহ কাঠ জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পূর্বকোণ/রানা
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


