
হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা
চাঁদপুরের হাইমচর উপজেলার বাংলাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তরুণ ব্যবসায়ী মো. রুবেল গাজীকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসন, হাইমচরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রুবেল গাজীর হাতে আর্থিক সহায়তার একটি চেক তুলে দেওয়া হয়।
জানা যায়, কিছুদিন আগে বাংলাবাজারে অবস্থিত রুবেল গাজীর ব্যবসা প্রতিষ্ঠানটি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এতে তিনি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ব্যবসাপ্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ায় তাঁর স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয় এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে নানা প্রতিকূলতার সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রকৃত ক্ষতির তুলনায় প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ অত্যন্ত সীমিত। তবে এই সহায়তা কেবল আর্থিক অনুদান নয়; বরং দুর্দিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার এবং তাঁকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহিত করার একটি ক্ষুদ্র প্রয়াস। একই সঙ্গে উপজেলা প্রশাসন, হাইমচর তাঁর প্রয়োজন অনুযায়ী সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
