৯ নভেম্বর ২০২৬, ২০:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আরাফাতের পর চলে গেল ১০ মাসের বক্করও

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২০:১২ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২০:১২

প্রধান সংবাদ

Chattogram Pratidin বাংলা

আরাফাতের পর চলে গেল ১০ মাসের বক্করও

· বাংলাদেশ

হাসপাতাল থেকে হাসপাতাল ছোটাছুটি, জীবনের সবটুকু সঞ্চয় ব্যয় থেকে শুরু করে আত্মীয়স্বজন থেকে ঋণ গ্রহণ—কিছুই বাকি রাখেননি মোহাম্মদ কবির। এতকিছুর পরও বাঁচাতে পারলেন না নিজের দুই সন্তানকে। ডেঙ্গু ও হাম কেড়ে নিলো তার দুই বুকের ধনকে। তার মুখে শুধু এখন একটাই কথা, ‘আমি শেষ হয়ে গেলাম, ভাই’। কিন্তু এই কথা বলার শক্তিও যেন তিনি হারিয়ে ফেলেছেন। কান্নাও আটকে যাচ্ছিল গলায়, শোকে যেন পাথর হয়ে গিয়েছেন তিনি। এক সপ্তাহের ব্যবধানে পুরো জীবন তছনছ হয়ে গেছে কবিরের।

রোববার (৮ নভেম্বর) মধ্যরাত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ মাস বয়সী আবু বক্কর। এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত (১০)। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার ১ নম্বর সড়কে ভাড়া বাসায় থাকেন মোহাম্মদ কবির। বয়স ৩১ বছর। গ্রামের বাড়ি ময়মনসিংহে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন। মাসে আয় প্রায় ২০ হাজার টাকা। এর মধ্যে ৬ হাজার টাকা চলে যায় বাসাভাড়ায়। বাকি টাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার চালাতেন।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ