৯ নভেম্বর ২০২৬, ২০:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাষ্ট্রপতির সঙ্গে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সৌজন্য সাক্ষাৎ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২০:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২০:৩২

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

রাষ্ট্রপতির সঙ্গে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সৌজন্য সাক্ষাৎ

· বাংলাদেশ

দেশের সামগ্রিক উন্নয়ন, জনস্বার্থ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় হয়। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়।

​বৈঠক শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিলো দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ। বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো নিয়ে অত্যন্ত সুন্দর পরিবেশে কথা হয়েছে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ