৯ নভেম্বর ২০২৬, ২১:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন, ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২১:২৩ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২১:২৩

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন, ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

· বাংলাদেশ

রাজশাহীতে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ আয়োজন উপলক্ষে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক পলি রানীকে সদস্যসচিব করা হয়েছে।মানচিত্র দেখুন

সোমবার (৯ নভেম্বর) বরেন্দ্র ইয়ুথ ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী নগরের বাটার মোড়ের পান্ডুলিপি বুক ক্যাফেতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

আগামী ১২ নভেম্বর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের পাঁচ শতাধিক বছরের পুরোনো বটগাছের নিচে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বরেন্দ্র অঞ্চলের প্রাণ-প্রকৃতি, কৃষিবাস্তুশাস্ত্র, খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু সুরক্ষার বিষয়গুলো সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ