
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কমিটি ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চের (সিএএসআর) ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।মানচিত্র দেখুন
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পাশাপাশি এমএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীদের সুপারভাইজার নিয়োগ, থিসিসের শিরোনাম ও প্রস্তাবনা এবং প্রস্তাবিত গবেষণা অনুমোদনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗