৯ নভেম্বর ২০২৬, ২২:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

২০টি পরোয়ানাভুক্ত চান্দিনা পৌর আ’লীগ নেতা গ্রেপ্তার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২১:৫৪ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২১:৫৪

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

২০টি পরোয়ানাভুক্ত চান্দিনা পৌর আ’লীগ নেতা গ্রেপ্তার

· অপরাধ

কুমিল্লার চান্দিনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর ২০টি মামলার পরোয়ানাভুক্ত চান্দিনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগর এলাকায় অভিযান চালায় চান্দিনা থানা-পুলিশের একটি বিশেষ আভিযানিক দল। উপপরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ গুপ্ত ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাম্যশ্রী বড়ুয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আত্মগোপনে থাকা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ রফিকুল ইসলাম (৪৫) চান্দিনা পৌরসভার হারং (খিজির মিয়ার বাড়ি) এলাকার ফজলুর রহমান ও রুফিয়া বেগমের ছেলে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ