১০ নভেম্বর ২০২৬, ০১:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না : কেসিসি প্রশাসক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২৩:২৭ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২৩:২৭

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না : কেসিসি প্রশাসক

· বাংলাদেশ

খবর বিজ্ঞপ্তি ঃ তিনি সোমবার নগরীর কেডিএ এভিনিউ’র তেতুলতলা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন। পূবালী ব্যাংক পিএলসি-খুলনা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা এ কর্মসূচির আয়োজন করে।

প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ব্যাংকের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে নানা প্রাজাতির বৃক্ষরোপণ করা হবে। প্রশাসক ফিতা কেটে এবং একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। শহরের কোথাও প্রকাশ্যে বর্জ্য না রাখার বিষয়ে প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, ইতোমধ্যে নিরালার উম্মুক্ত ডাম্পিং স্টেশন সরিয়ে নেয়া হয়েছে।

একইসাথে পিটিআই মোড় ও নতুন বাজারে বিদ্যমান উম্মুক্ত ডাম্পিং স্টেশন এমনভাবে আধুনিকায়ন করা হচ্ছে যাতে দুর্গন্ধ না ছড়ায়, পরিবেশ দূষণ না হয়। পাশাপাশি অবৈধ স্থাপনা অপসারণ করা স্থানসমূহে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ