নগরীর গবাদি পশু ঠেকাতে কঠোর অবস্থানে কেসিসি সড়কের পাশে রোপনকৃত বৃক্ষ রক্ষায় কোন ছাড় নয়
স্টাফ রিপোর্টারঃ নগরীর গবাদি পশু ঠেকাতে (গরু, ছাগল, ভেড়া ও মহিষ) কঠোর অবস্থান নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। ইতোমধ্যে কেসিসি এই খামারিদের বিরুদ্ধে ব্যব্স্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় চিঠি দিয়েছে। একই সাথে কেসিসি প্রাণী সম্পাদ অফিস, পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে এসব খামারিদের বাড়িতে অভিযান পরিচালনা করবে।
কারণ নগরীতে যত্রতত্র গবাদি পশুর খামার করার সুযোগ নেই। তাহলে কিভাবে তারা করেছে তা খুঁজতে শিগগিরই ত্রিপক্ষীয় অভিযান শুরু করবে কেসিসি। সেখানে তারা খামারি করতে প্রানী সম্পদ বিভাগের অনুমতি ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে কি না সে বিষয়টি তারা দেখবে।
যদি না থাকে তাহলে অভিযান টিমটি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নগরী জুড়ে কেসিসি গত কয়েক মাস ধরে সড়কের ফাঁকা জায়গায় নানা প্রজাতির বৃক্ষ রোপন অব্যাহত রেখেছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗