১০ নভেম্বর ২০২৬, ০০:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২৩:৪৩ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২৩:৪৩

প্রধান সংবাদ

TechZoom বাংলা

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

· প্রযুক্তি

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি এআই যুগে নেটওয়ার্কের কার্যক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি চালু করেছে। এর মধ্যে রয়েছে সফোস ফায়ারওয়াল ভি২৩, নতুন এক্সজিএস হার্ডওয়্যার,সফোস এনডিআর সমাধান এবং নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থায় বেশ কিছু নতুন সুবিধা। এসব প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আরও উন্নত কার্যক্ষমতা ও সমন্বিত নিরাপত্তা সুবিধা পাবে।

এআইয়ের কারণে প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক ব্যবহারের ধরন ও সাইবার অপরাধীদের হামলার কৌশল বদলে যাচ্ছে। ব্যবহারকারী, অ্যাপ্লিকেশন, ডিভাইস, ক্লাউড সেবা ও এআই সিস্টেমের কারণে নেটওয়ার্কে ডেটা আদান-প্রদান বাড়ছে। অন্যদিকে, সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে হামলার লক্ষ্য শনাক্ত করা এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার কাজ আরও দ্রুত করতে পারছে। সফোসের ২০২৬ সালের স্টেট অব র‍্যানসমওয়্যার প্রতিবেদন অনুযায়ী, র‍্যানসমওয়্যার হামলার ৬১ শতাংশ ঘটনায় তথ্য এনক্রিপ্ট হওয়ার আগেই ফায়ারওয়াল থেকে সতর্কবার্তা পাওয়া গেছে। এই সতর্কবার্তার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থার অন্যান্য অংশও দ্রুত পদক্ষেপ নিতে পারে, ফলে হামলা মোকাবিলা করা সহজ হয়।

এআইনির্ভর নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের কার্যক্ষমতা বাড়ানো এবং সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। সফোস ফিউশনের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সমাধান তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করে। ফলে সাইবার হুমকি দ্রুত শনাক্ত করা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হয়।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ