
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ঢাকায় অন্তত পাঁচটি স্থানে এবং মানিকগঞ্জে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া রাজধানীর ফার্মগেট ও মিরপুরে দুটি বাসে এবং গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। একই দিন পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফার্মগেটে বাসে আগুনের ঘটনায় মেট্রোরেল স্টেশনে ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার কারণে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় স্টেশনটি।
এদিকে বনশ্রী ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গত কয়েকদিনের বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় রাজধানীতে পৃথক অভিযানে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
