১০ নভেম্বর ২০২৬, ০১:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লক্ষ্মীপুরে কলেজ ফটকে তালা, ককটেল বিস্ফোণ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২৩:৪০ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২৩:৪০

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

লক্ষ্মীপুরে কলেজ ফটকে তালা, ককটেল বিস্ফোণ

· বাংলাদেশ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলানো ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার টানানোর পাশাপাশি রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার খণ্ড খণ্ড দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এছাড়া রামগতি উপজেলারও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। তালাগুলোতে সাদা কাগজে লেখা ছিল— ‘সর্বাত্মক ধর্মঘট, সার্থক হোক’।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর এবং সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ একাধিক নেতার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে এসব ভিডিও দেখা যায়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ