
চুনারুঘাটের দেউন্দি চা শ্রমিক রাজু ২৩ বছর পর কারামুক্ত
স্টাফ রিপোর্টার ॥ ২৩ বছর পর কারাগারের চার দেয়াল পেরিয়ে মুক্ত পৃথিবীতে ফিরেছেন চা শ্রমিক মাইটু মুণ্ডা রাজু (৫০)। তবে দীর্ঘ বন্দিজীবন শেষে মুক্তি মিললেও তার জন্য অপেক্ষায় নেই কোনও স্বজন, নেই ফেরার মতো সংসার। সামনে কীভাবে চলবেন, কোথায় থাকবেন তা নিয়েও অনিশ্চয়তা।
এর মধ্যে ৫০ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় তার মুক্তিও আটকে ছিল। শেষ পর্যন্ত এক বিএনপি নেতার আর্থিক সহায়তায় মুক্তি পেয়েছেন তিনি। রাজু চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের চান্দমারি বস্তির বাসিন্দা। ২০০৩ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি হন তিনি।
কারাবিধির ৫৬৯ ধারার বিধান অনুযায়ী রেয়াতসহ ২০ বছর সাজা ভোগের পর সম্প্রতি মানবিক বিবেচনায় তার সাজা মওকুফের অনুমোদন দেওয়া হয়। তবে মামলার রায়ে থাকা ৫০ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় মুক্তি পাচ্ছিলেন না। পরিবারের কেউ না থাকায় ওই অর্থ জোগাড়েরও কোনও উপায় ছিল না তার।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

