
লাখাইয়ে কালাউক উচ্চ বিদ্যালয়ে ফায়ার সার্ভিসের সচেতনতা সভা ও প্রচার অনুষ্ঠিত
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ফায়ার সার্ভিসের সচেতনতা সভা ও জরুরি হটলাইন নম্বর প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রাত্যহিক সমাবেশে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাখাই স্থল কাম নদী ফায়ার স্টেশন, হবিগঞ্জের সাব-অফিসার জহিরুল ইসলাম ও তাঁর দল। এ সময় বক্তারা দৈনন্দিন জীবনে অগ্নিদুর্ঘটনা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা জরুরি সেবা হটলাইন ‘১০২’ নম্বরটির গুরুত্ব তুলে ধরে বলেন, যেকোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় এই একটি নম্বর মুখস্থ রাখলে অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই যেন ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিকভাবে তথ্য দিয়ে যোগাযোগ করা হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের জোরালো তাগিদ দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
