10 November 2026, 02:48 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

আজমিরীগঞ্জে খাস জমির মাটি কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 10 November 2026, 02:14 · Latest coverage: 10 November 2026, 02:14

Primary story

আজমিরীগঞ্জে খাস জমির মাটি কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড

· Bangladesh

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অবৈধভাবে সরকারি খাস ভূমি (চর) থেকে মাটি কেটে পরিবহনের সময় হাতেনাতে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও দুটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি জব্দ করা হয়।

গতকাল সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে আজমিরীগঞ্জ পৌর শহরের রামকৃষ্ণ মিশন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার কলিকাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে হাবিব মিয়া (২০), বানিয়াচং উপজেলার বালাকপুর গ্রামের ওয়াহিদ চৌধুরীর ছেলে রাজু চৌধুরী (২২), বাহুবল উপজেলার লস্করপুর মিরপুরের রহিম উল্লাহর ছেলে সুজন মিয়া (২৬), আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের শুক্রিবাড়ি গ্রামের মুজাম্মিল মিয়ার ছেলে জসিম মিয়া (৩০) এবং একই ইউনিয়নের বিরাট গ্রামের মৃত তোয়াব আলী মিয়ার ছেলে আস্সাদ মিয়া (৪৮)।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest