
মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় ছাত্রলীগ কর্মী গ্রেফতার
ঢাকা: রাজধানীর মিরপুরের কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টার সময় মো. হোসেন নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হলেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
তিনি বলেন, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর-১৩ এলাকার স্টাফ কলেজের বিপরীত পাশে দাঁড়ানো আলিফ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১২-৭৪৭৪) মোটরসাইকেলযোগে দুই দুষ্কৃতকারী এসে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাসে আগুন জ্বলতে দেখে পার্শ্ববর্তী দোকানদার ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

