
দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে শ্বাসকষ্টে মো. কালাচাঁদ (৫০) নামের বাসটির চালকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির নিবন্ধন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে তিনি বাইরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

