
বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার
বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
ঘোষণা দিয়ে তিনি বলেন, এসব অপরাধে জড়িতদের ধরে পুলিশের হাতে তুলে দিতে পারলে দলের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗