12 November 2026, 15:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

ইউপি চেয়ারম্যানদের মেয়াদকাল শেষ রামপালের ১০ ইউপিতে প্রশাসক নিয়োগ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 10 November 2026, 16:09 · Latest coverage: 10 November 2026, 16:09

Primary story

ইউপি চেয়ারম্যানদের মেয়াদকাল শেষ রামপালের ১০ ইউপিতে প্রশাসক নিয়োগ

· Bangladesh

নিজস্ব সংবাদদাতা, ফয়লাহাট (রামপাল) বাগেরহাট ঃ বাগেরহাটের রামপাল উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। স্থানীয় সরকার শাখার এক আদেশে উপজেলা প্রশাসন ১০ ইউনিয়নে প্রশাসক নিয়োগ করে পরিপত্র জারি করেছে।

জানা গেছে বিগত ২০২১ সালের ২০ অক্টোবর উপকুলীয় এ উপজেলার ১০ ইউনিয়নে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গৌরম্ভা ইউনিয়নে মো. রাজিব সরদার, উজলকুড় ইউনিয়নে মুন্সী বোরহান উদ্দিন জেড, বাইনতলা ইউনিয়নে মো. আব্দুল্লাহ ফকির, রামপাল সদর ইউনিয়নে মো. নাসির উদ্দিন, রাজনগর ইউনিয়নে সরদার আ. হান্নান ডাবলু, হুড়কা ইউনিয়নে তপন কুমার গোলদার, পেড়িখালি ইউনিয়নে হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া ইউনিয়নে তরফদার মাহফুজুর রহমান টুকু, মল্লিকেরবেড় ইউনিয়নে তালুকদার সাব্বির আহমেদ ও বাঁশতলী ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সোহেল নির্বাচিত হন। এরমধ্যে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আ. হান্নান ডাবলু মৃত্যুবরন করায় উপ- নির্বাচনে তার স্ত্রী সুলতানা পারভীন ময়না উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপূর্বে পেড়িখালি ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল মৃত্যুবরন করায় ওই ইউনিয়নে আগেই প্রশাসক নিয়োগ করা হয়।

এ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগনের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় স্থানীয় সরকার শাখার গত ২৫-১০-২০২৬ খ্রি . তারিখের স্মারক নম্বর-০৫.৪৪. ০১৩৩.০০০.৫৬.০১৫.২৬-৬৩৪ মোতাবেক উপজেলা প্রশাসনকে ওইসব ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগের আদেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন গত ২৭-১০-২০২৬ খ্রি. তারিখে স্মারক নম্বর- ০৫.৪৪.০১৭৩.০০০.৪৩.০০২. ২৬-৮৭২ মোতাবেক গৌরম্ভা ইউনিয়নে রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, উজলকুড় ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, বাইনতলা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার, রামপাল সদর ইউনিয়নে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়।

Original report: Dainik Purbanchal

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest