
বিএইউএসটি, সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এবং বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, সেমিনার, আলোকচিত্র ধারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম এবং বিদায় সংবর্ধনা।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদযাপনের সূচনা করেন। পরে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
