
খাগড়াছড়িতে হাসপাতালের সামনে জিপে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা
খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ টি সি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা এবং কী কারণে গাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁর গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এসে গাড়িটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তিনি। গাড়িটি চালিয়েই জীবিকা নির্বাহ করতেন শাহীন। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জিপটি। গাড়িটি পুড়ে যাওয়ায় এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
