১০ নভেম্বর ২০২৬, ১৮:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলো পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১০ নভেম্বর ২০২৬, ১৮:০৫ · সর্বশেষ প্রতিবেদন: ১০ নভেম্বর ২০২৬, ১৮:০৫

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলো পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত

· বাংলাদেশ

সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)-র ৪৩তম মৃত্যুবার্ষিকীতে র‍্যালী ও স্মরণ সভা করেছে করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে চেঙ্গি স্কয়ারে প্রভাতফেরী শেষে ফুলেল শ্রদ্ধা জানায় সংগঠনটি। এ সময় সহযোগি সংগঠনগুলো একে একে এই নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে খাগড়াছড়ি জেলাসদরের তেঁতুলতলা নিজস্ব কার্যালয়ে স্মরণসভা আয়োজন করেন। এতে শোক প্রস্তাব পাঠ,১ মিনিট নীরবতা পালনসহ প্রয়াত নেতাকে স্মরণ করেন নেতাকর্মীরা।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুর্দশন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, নারীনেত্রী রত্না তঞ্চগ্যা, উপজাতিয় ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি রবি শংকর তালুকদার এবং খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর অতিশ চাকমা প্রমুখ।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ