
প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে উল্লেখ করে ক্যাডারভুক্তির কার্যক্রম অনেক দূর এগিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী
তিনি বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য সচিবের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস মিলেছে। এরই মধ্যে প্রি- একনেক সভায় প্রাথমিকভাবে ক্যাডারভুক্তির প্রস্তাব অনুমোদনও পেয়েছে। তিনি বলেন, ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডি সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗