
লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আড়বাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আক্কাস আলী (৫৪), একই ওয়ার্ড যুবলীগের সদস্য মো. বিদ্যুৎ হোসেন (৪০), সাবেক ছাত্রলীগ ও বর্তমান যুবলীগ কর্মী মো. রুবেল হোসেন (৩৫), ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. লুৎফর রহমান মিলন (৪৭) ও আবু সালেহ মো. লুৎফুল হায়দার দিপু (৪৬), লালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. শহিজ উদ্দিন (৫৪) এবং ওয়ালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য মো. নিরব হোসেন ওরফে ইমন (২৫)।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

