
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম, চিকিৎসা শেষে গ্রেপ্তার
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে রাশেদ নঈম রহমান জামি (৩৮) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর নাশকতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত রাশেদ নঈম রহমান জামি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার বাসিন্দা মাহাবুব আলম টুটুর ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

