
আলমডাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি ঘিরে ৭ নেতা-কর্মী গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ভাংবাড়িয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা মো. রেজাউল ইসলাম (৪২), মো. আমারত আলী (৩৭), মো. লালু (৪৫) ও মো. আজিজুল হক (৬৪)। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗