
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে হবে: মন্ত্রিপরিষদ বিভাগ
এখন থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযানের ভিডিও ধারণ করতে হবে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল আদালতে প্রয়োজনে ওই ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে। এ ছাড়া, জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচারের জন্য প্রতিটি জেলায় একটি ‘মিডিয়া সেল’ থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি মিডিয়া সেলের কাছে পাঠাতে হবে।
তবে, পচনশীল বা দ্রুত নষ্টযোগ্য মালামাল দীর্ঘদিন সংরক্ষণ না করে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
