
মেলান্দহে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহ উপজেলায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে ‘জেসমিন’ (GESMIN) প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে পুষ্টির মান উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে জনসচেতনতা তৈরি করা হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗