
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে স্থানীয় সহযোগীদের নিয়ে এবং সীমান্তের ওপার থেকে উৎসাহ পেয়ে এই ষড়যন্ত্র করছে। তবে এ বক্তব্যে তিনি বিরোধী দলকে সরাসরি ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত করেননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় রফতানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল। দেশের ভেতরের কিছু মানুষের সহযোগিতায় তা বাস্তবায়নের চেষ্টা হয়। সরকার সেই চেষ্টা নস্যাৎ করেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

