
২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, নাম বদলে ছিলেন আত্মগোপনে
দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকার পর এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। চট্টগ্রাম ফটিকছড়ির চাঞ্চল্যকর রোজি আকতার ধর্ষণ ও হত্যা মামলায় সাজার পর পলাতক ছিলেন তিনি। গ্রেপ্তার এড়াতে তিনি নাম বদলে ফেলেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


