
ইয়ুথ মার্চেন্ট ওয়েলফেয়ার সংস্থার ৮ম বর্ষপূর্তি উদযাপন
‘নতুনের আগমনে ঐক্যের বন্ধনে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইয়ুথ মার্চেন্ট ওয়েলফেয়ার সংস্থার গৌরবের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। শুক্রবার রাতে ঢাকার বকশীবাজারস্থ কারা কনভেনশন হল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ।
সংস্থার সভাপতি মো. শরীফুল মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম পল। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত উপদেষ্টা হাজী আব্দুল জলিল, হাজী ইউনুস আলী ও এনায়েত হোসেন মারুফ, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ স¤পাদক মো. আরিফ হোসেন, সাবেক পরিচালক মোহাম্মদ আলী আহমেদ, বিসিপিএমএ-এর সাবেক সভাপতি নুরুল মোস্তফা খোকা, বর্তমান সভাপতি হাজী শরিফুল ইসলাম ও সাধারণ স¤পাদক মো. সফিকুল ইসলাম মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আসিফুর রহমান বিপ্লব, সংস্থার সহ-সভাপতি মনির আহমেদ, আব্দুল আল-আমিন ও মোহাম্মদ মোস্তাকিম, সাংগঠনিক স¤পাদক আশাদুজ্জামান পিন্টু, সহ-সাংগঠনিক স¤পাদক সামসুর রহমান, কোষাধ্যক্ষ আহম্মদ উল্যাহ, সহ-কোষাধ্যক্ষ নাওশাদ আহমেদ, ক্রীড়া স¤পাদক আব্দুল বাতেন খান, সহ-ক্রীড়া স¤পাদক আবুল কালাম, প্রচার স¤পাদক মো. লোকমান হাকিম এবং সহ-প্রচার স¤পাদক মো. আবু নোমানসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা সংস্থাটির আট বছরের পথচলায় ঐক্য, পার¯পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, যেকোনো সংগঠনের মূল শক্তি হলো সদস্যদের মধ্যে ঐক্য ও আন্তরিকতা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সংগঠন সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আগামী দিনেও ইয়ুথ মার্চেন্ট ওয়েলফেয়ার সংস্থা মানবিক ও কল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মানবিক উদ্যোগ। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে চলাচলে অসুবিধার সম্মুখীন মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে সংগঠনটি। আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে ইয়ুথ মার্চেন্ট ওয়েলফেয়ার সংস্থার ৮ম বর্ষপূর্তির আয়োজন স¤পন্ন হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
