10 November 2026, 22:11 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 10 November 2026, 21:51 · Latest coverage: 10 November 2026, 21:51

Primary story

মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

· Bangladesh

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নব–নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় মতলব পরিষদ প্রাঙ্গণে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নব–নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নব–নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধরের সভাপতিত্বে ও বনিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তিনি বলেন,বাজারে দোকানের সামনে ভাসমান চৌকি বানিজ্য করা যাবে না।সকল ব্যবসা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক ট্রেড লাইসেন্স থাকতে হবে। অন্যথায় আইনানুগভাবে ব্যবসা করার কোনো সুযোগ দেওয়া হবে না।”

তিনি এলাকার ব্যবসায়িক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে বণিক সমিতির কর্মকর্তাদের গুরুত্ব দিয়েই সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে বাজারে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কোন ধরনের মাদক ব্যবসা চলবে না। বণিক এবং বাজারের উন্নয়নের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজামেলা খোকন, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ গিয়াস, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শংকর রাও নাগ এবং বণিক সমিতির সদস্যদের পক্ষ থেকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest