
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৭৯ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা ৭৯ জনের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), […]
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


