খুলনায় বিভাগীয় বইমেলার উদ্বোধন
তথ্য বিবরণী : খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকালে নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।
অনুষ্ঠানে কেডিএ’র চেয়ারম্যান বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণের বড় পরিসরে এ বইমেলা আয়োজনের কারণে মেলায় পাঠক-দর্শকের অংশগ্রহণ বেশি হবে বলে আশা করা যায়। এর ফলে মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোও বই বিক্রিতে উল্লেখ্যযোগ্য সাড়া পেতে পারেন।
একইসাথে মেলাটি এ অঞ্চলের মানুষের জ্ঞানের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। মানুষের জীবনব্যাপী জ্ঞান আহরণের যে স্পৃহা, তা জাগাতে ও পূরণ করতে বইমেলা অনেকটাই সহায়ক হবে। মেলায় খ্যাতনামা অনেক প্রকাশনীর স্টল থাকায় তাদের প্রকাশিত বইগুলো আমরা সহজেই কেনার সুযোগ পাবো।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
