১১ নভেম্বর ২০২৬, ০০:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নগরীতে নামের বিভ্রান্তিতে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার ও মামলায় জড়ানোর অভিযোগ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১০ নভেম্বর ২০২৬, ২৩:২৬ · সর্বশেষ প্রতিবেদন: ১০ নভেম্বর ২০২৬, ২৩:২৬

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

নগরীতে নামের বিভ্রান্তিতে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার ও মামলায় জড়ানোর অভিযোগ

· অপরাধ

স্টাফ রিপোর্টার : খুলনায় একই নামের বিভ্রান্তিতে নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় আসামি করায় প্রশাসনের দায়িত্বহীনতার প্রতিবাদ এবং প্রকৃত আসামিকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী সোহানুর রহমান মিরাজের পক্ষে বোন মিসেস আসমা খাতুন।

লিখিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ভাই সোহানুর রহমান মিরাজকে একটি মামলায় ভুল পরিচয়ের ভিত্তিতে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় তারা চরম হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা, সঠিক তদন্ত এবং আমার নির্দোষ ভাইয়ের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

কয়েক মাস আগে বরিশালে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাত দল একটি স্যামসাং কোম্পানির মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে খুলনার বাগমারা এলাকার সবেদাতলা নিবাসী মো. মিরাজ নামের এক ব্যক্তি চুরি হওয়া মোবাইল ফোনটি খুলনার শিমুল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। মোবাইল ফোনটির অবস্থান শনাক্তের মাধ্যমে খুলনার এসআরবি-৬ শিমুলকে আটক করে। আটকের পর শিমুল প্রশাসনকে জানান, তিনি মিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনটি কিনেছেন এবং প্রয়োজন হলে তাকে শনাক্ত করে দিতে পারবেন। কিন্তু তার দেওয়া তথ্য অনুযায়ী প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করার পরিবর্তে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ