স্কুলছাত্রীকে ছুরিকাঘাত : সেই ইমন গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা মমো (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আসামি ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

