
রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব ধরনের মামলা নির্ধারিত প্রক্রিয়া ও সরকারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে যাচাইয়ে প্রমাণিত হলে হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ থাকবে না।মন্ত্রী রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারও বিরুদ্ধে মামলা থাকলে যত দ্রুত সম্ভব প্রত্যাহারের আবেদন করুন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
