10 November 2026, 23:59 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 10 November 2026, 23:33 · Latest coverage: 10 November 2026, 23:33

Primary story

Daily Probaha Bangla

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

· Bangladesh

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় অবনতি হয়েছে কি না, তা বলতে হলে আগের বছরের পরিসংখ্যানও সামনে আনতে হবে। একই পরিসংখ্যান গত বছরের তুলনায় এবার প্রায় ৩০০টি কম হয়েছে। সেটি উন্নতি না অবনতি, তা বিবেচনা করতে হবে।’ এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই বক্তব্য দেবেন, যাতে যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন। বক্তব্যের শেষ পর্যায়ে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরে হোক, সীমান্তের বাইরে হোক কিংবা সম্মিলিতভাবেÑকোনো ষড়যন্ত্র বা নীলনকশা এখানে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে। কেউ যদি তাকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, জাতি তা দেখবে। আমরা সেই ষড়যন্ত্র উন্মোচন করব।’ জন এফ. ড্যানিলোভিচ। হাসিনার পাসপোর্ট আবেদন বাংলাদেশ সরকারকে দায়ী করার কৌশল! গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন মূলত বাংলাদেশ সরকারকে দায়ী করার একটি কৌশল হতে পারে। এর মাধ্যমে তিনি দেশে ফেরার কথিত ইচ্ছা পূরণে সরকার বাধা দিচ্ছে- এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন। ড্যানিলোভিচ আরও বলেন, এর মধ্য দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশও তাকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে তৃতীয় কোনো দেশকে শেখ হাসিনাকে গ্রহণে রাজি করানোর উদ্যোগও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, জন এফ. ড্যানিলোভিচ মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক। তিনি ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। সেসময় তিনি তৎকালীন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ. মোজেনার অধীনে কর্মরত ছিলেন।

দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিকফা) চুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত ও আলোচিত কূটনীতিক ছিলেন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest