১১ নভেম্বর ২০২৬, ০১:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নবীগঞ্জে অভিযান চালিয়ে জোড়া হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ০০:৫৩ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ০০:৫৩

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

নবীগঞ্জে অভিযান চালিয়ে জোড়া হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

· অপরাধ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে জোড়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির গণমাধ্যম শাখা। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে হবিগঞ্জের পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া (২০) এবং মৃত আছির আলীর ছেলে রোকন মিয়া (২৪)। এসআরবি সূত্রে জানা যায়, পীরেরগাঁও এলাকার বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমান (৪১) এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সুহেল ও রোকন মিয়াদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে মতিউর রহমানকে ঘেরাও করে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বড় ভাইকে রক্ষা করতে ছোট ভাই মুজিবুর রহমান এগিয়ে এলে হামলাকারীরা তার ওপরও আক্রমণ করে। পরে স্বজনরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ