১১ নভেম্বর ২০২৬, ০২:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ের তার চুরি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ০০:৪৯ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ০০:৪৯

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ের তার চুরি

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ। গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা বৈদ্যুতিক খুঁটি থেকে কার্যালয়ে আসা সংযোগের তার কেটে নিয়ে যায়। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কার্যালয়টি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে কার্যালয়ে এসে কর্মচারীরা তার কাটা অবস্থায় দেখতে পান। আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও কার্যালয়ে বিদ্যুৎ না থাকায় তাদের সন্দেহ হয়। পরে তল্লাশি করে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটি থেকে কার্যালয় পর্যন্ত সংযোগের প্রায় ৪০ ফুট তার কে বা কারা কেটে নিয়ে গেছে। পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা নতুন করে সংযোগ স্থাপন করেন। এরপর কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

অপরদিকে পার্শ্ববর্তী দেবেন্দ ভবনের তার চুরির বিষয়ে বাসার মালিক জানান, প্রায়শই আমাদের পাড়ায় চুরির ঘটনা ঘটে। কেউ পুলিশে অভিযোগ করে আবার কেউ অভিযোগ করে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়েই এমন চুরির ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাদের কার্যালয়ই চোরের হাত থেকে রেহাই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সংযোগ তার মেইনলাইন কে বা কারা কেটে ফেলেছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ