
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে তিতুমীর কলেজে ছাত্রশক্তির বিক্ষোভ
ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেকোনো সম্ভাবনা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ছাত্রশক্তির নেতাকর্মীরা কলেজের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান বলেন, ‘সন্ত্রাসী ছাত্রলীগ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা করেছে। লীগের রাজনীতি মানেই সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা বিগত শাসনামলে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। বাংলাদেশকে ভারতের একটি সেবাদাসে পরিণত করেছিল।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

