
চট্টগ্রামে ৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, সেই ‘বুলেট’ ধরা
সারিবদ্ধভাবে রাখা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’।
সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


