১২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাজনগরে ভ্যানচালকের ঝু ল ন্ত লা শ উদ্ধার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৫

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

রাজনগরে ভ্যানচালকের ঝু ল ন্ত লা শ উদ্ধার

· বাংলাদেশ

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিন্টু স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে পিন্টু করের গলায় ফাঁস লাগানো লাশ ঝুলতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে।

​প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ