11 November 2026, 12:10 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 11 November 2026, 10:51 · Latest coverage: 11 November 2026, 10:51

Primary story

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!

· Bangladesh

পণ্য নিয়ে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোতে আসার পর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় ট্রাকচালকদের। কিন্তু অপেক্ষার এই সময়টুকু কাটানোর ন্যূনতম ব্যবস্থাও নেই অনেক ডিপোতে। পর্যাপ্ত পার্কিং না থাকায় ট্রাক রাখতে হয় ডিপোর বাইরে বা সড়কের পাশে। ডিপোর ভেতরে থাকলেও বিশ্রাম, গোসল কিংবা প্রাথমিক চিকিৎসার সুবিধা মেলে না। এর সঙ্গে রয়েছে পার্কিং চার্জ ও বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। পণ্য পরিবহনের কাজে এসে এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের।

চালকদের এসব সমস্যা তুলে ধরে বেসরকারি ডিপোগুলোতে ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সম্প্রতি বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

অভিযোগে বলা হয়েছে, ডিপোগুলোতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় অনেক সময় চালকদের ডিপোর বাইরে কিংবা সংলগ্ন সড়কে অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় অবস্থান করলেও তাঁদের জন্য নেই পর্যাপ্ত বিশ্রামের জায়গা, গোসল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। এ ছাড়া পার্কিং চার্জ, অতিরিক্ত লোডিং বিল এবং লেবার বকশিশের নামে অর্থ আদায়ের অভিযোগও তুলেছে সংগঠনটি। এসব কারণে পরিবহন মালিক-শ্রমিকদের ভোগান্তি বাড়ছে।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest