
ইরান-সমর্থিত ৩ ব্যক্তির বিরুদ্ধে ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগ যুক্তরাষ্ট্রের
মার্কিন বিচার বিভাগ (ডিওজে) ইরান-সমর্থিত তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, এই ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে কয়েকটি হামলার প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। যার মধ্যে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিকে লক্ষ্য করে করা হামলার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ডিওজে জানিয়েছে, এই তিন ব্যক্তি ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি) এবং ইরাকের ‘কাতাইব হিজবুল্লাহ’-এর সমর্থনে কাজ করেছেন।
বিচার বিভাগ অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করেছে। তারা হলেন-মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলী আল-হাসানি। তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হয়েছে, যাকে কর্তৃপক্ষ ‘সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধ’ হিসেবে অভিহিত করেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗