
নিজের অস্ত্র নেই, অন্যের পিস্তলের ছবি দেখিয়েই চাঁদা আদায় করতেন ‘বুলেট হৃদয়’
অস্ত্র হাতে না থাকলেও ভয় দেখানোর উপকরণ ছিল মুঠোফোনে। অন্যের পিস্তলের ছবি ও ভিডিও, সঙ্গে হুমকিমূলক কথোপকথনের অডিও। এসব পাঠিয়ে প্রবাসী, ব্যবসায়ী ও বাড়ি নির্মাণকারীদের কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে রাউজানের মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়ের’ বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে আটটি পিস্তল সাজিয়ে রাখা একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন তিনি। পরে নোয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন হৃদয়। অন্যের আগ্নেয়াস্ত্রের ছবি-ভিডিও এবং হুমকির অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেন। তবে ভাইরাল হওয়া ভিডিওতে প্রদর্শিত আটটি পিস্তল তার নিজের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন হৃদয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗