
আখাউড়ায় ট্রেনে আগুন, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বুধবার (১১ নভেম্বর) ভোরের দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে উত্তর আউটার সিগন্যাল এলাকায় ট্রেনটির শান্টিংয়ের সময় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদপড়ুন
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
